প্রেমের কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রেমের কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭

কবিতার বই পিডিএফ ডাউনলোড

এষামিলা সিরিজ

-সজল আহমেদ

সাইজ ৪ মেগাবাইট
ডাউনলোড লিংকঃ

এষামিলা কথন
এষামিলা একজন নারী, যাঁরে আমি স্বপ্নে দেখি কিন্তু আদতে সে আছে কিনা আমি জানি না! তাঁরে আমি সর্বদা স্মরণ করি দিল থিকা। আমার আর তার লগে ব্যবধান খালি কল্পনার একটা পর্দা! সে আমার কবিতায় ভাসে। দেখতে সে অতীব সুন্দরী! হাসলে তাঁর গালে একটা টোল পরে। সেই টোল অবলম্বন কইরা আমি হাজার বছর বাইচা থাকতে পারি। পৃথিবীর সব টোলপরা প্রেমিকাদের মধ্যে আমি এষামিলারে দেখি। পৃথিবীর সব টোলপরা মেয়ে হোক এষামিলা।
সজল আহমেদ
১৫/০৮/২০১৭

সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭

কবি ইয়া নফসি ইয়া নফসি:সজল আহমেদ এর কবিতা

কবি ইয়া নফসি ইয়া নফসি

-সজল আহমেদ

ঐ বিচ্ছিরি চুলের গন্ধ
একটা সময় আমায় টানতো,
ও কি মদের নেশা,না ভালোবাসা?
অব্যক্ত কথাগুলি,আর ফিরে দেখা কিছু স্মৃতি;
চুলের নেশা আর আমায় টানেনা;
কবি যার যার পথ সে ধরছে-
ইয়া নফসি ইয়া নফসি।
একাই পথ খুঁজি ;কাটা তারের বেড়া ভাঙ্গি
আর জঙ্গলের পানে তাকাইয়া রবী ঠাকুরের গানের করুণ বীণায় তান বাজাই;
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলরে।
জানি এই পথে যতই কাঁটা থাকুক না কেন-
একলাই হৈবে চলতে;
যতই পিছলা হউক একলাই পার হমু কাদা
ধরনি ছাড়া সাকো আর পুল সেরাত-
তোমারে দরকার নাই মুড়ি চাবাও গিয়া।
কবি সাব যার যার পথ সে ধরছে-
ইয়া নফসি ইয়া নফসি।

রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭

যাবা আমার সাথে?

যাবা আমার সাথে?

~সজল আহমেদ~

তোমাকে নিয়ে উড়ে যাব আজব এক দেশে
লাল পরী নীল পরী তোমার পা টিপে দিবে
বুলবুলি হিরামন ময়নারা গান শুনাবে
জ্বীনের বাদশাহর বউ বেনী বুনে দেবে
ডালা সাজিয়ে থুড়থুড়ে বুড়ি পান খাওয়াবে।
পান খেয়ে গোলাপী অধর যখন লাল হয়ে যাবে
আমি প্রেমিক পুরুষ হয়ে তখন চুমু এঁকে দেবো।
এক ফাঁকে সকলের দিয়ে দেবো ছুটি
তোমার জমিনে রব ফুল হয়ে ফুটি।

শিরোনাম নির্বাচনঃসাইফুল ইসলাম স্বপন

শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৭

সজল আহমেদ এর কবিতাঃপরিকল্পনা

পরিকল্পনা

-সজল আহমেদ

বুদ হয়ে আছো কোন নেশার ঝলকে
আমি জানি না।
এই দুনিয়া আজ ভাগ করে নেবো দুজনায়
এক প্রান্তে নিহারিকাদের সাজাবে তুমি
অন্য প্রান্তে তারাদের চাষ করবো আমি
চাঁদের মাটিতে করব হলুদ সরষে ফুলের চাষ
সূর্যের বুকে ফোটাব শিউলি,সেফালি,বকুল আর তাজা লাল গোলাপ।
বুদ হয়ে আছো কোন নেশার জগতে
আমি বুঝিনা
শনি-রবি দুটো গ্রহে যুদ্ধ লাগিয়ে দেবো
শনির বলয় হবে ছেদিত
পরমাণু মেরে উড়িয়ে দেবো নেপচুন প্লুটো
বুধে চড়াব গরু গাধা ইউরেনাসে হাতিশালা
মঙ্গলের মাটিতে করব তামাকের চাষ
বাকি যদি থাকে কোন গ্রহ
তাতে সাদা প্যালেস গড়ে হবে দুজনার সুখ বাস।
১০/০২/২০১৭

রবিবার, ২৯ জানুয়ারি, ২০১৭

সজল আহমেদ এর প্রেমের কবিতা: এই জোসনা তোমার আমার

এই জোসনা তোমার আমার

-সজল আহমেদ


তোমার হাতটা ছুঁয়ে দেয়;
আমার অবাধ্য স্পর্ধা,
চায় না এ চিত্ত এই জোসনায়
থাকুক দুজনার মাঝে কোন বেড়াজাল বা পর্দা।
জোনাকি শুসে নিয়েছে
আমার যত ছিলো কুন্ঠা,
চাঁদের আলোয় তোমাকে দেখে ;
পালিয়েছে ছিলো যত ভয় কুন্ঠা,
তুমি ও নয় লজ্জা-মন
প্রকাশ পাচ্ছে তোমার উত-রোল আবেগ
আমায় জড়িয়ে ধর।
কোন ভয়ভীতি হীণমন্যতা;
ছুঁতে পারবেনা আমাদের-
এই জোসনা;আমি-তুমি
আর,
জোনাকি ঝিঁঝিঁ পোকা ;চাঁদ তারাদের।
অধরে-অধর চেপে আছি
অধরা আবেগ দুজনাতে-
একজোড়া জড়িয়ে আছি;কায়া শিহরিত,
তুমিও নয় লজ্জা-মন
প্রকাশ পাচ্ছে তোমার উত-রোল আবেগ
শক্ত করে আমায় জড়িয়ে ধর।
২৮/০১/২০১৭ ইং