নামঃ নফস্
By: সজল আহমেদ
পৃষ্ঠা: ৪১
সাইজ ৭০০কেবি
ডাউনলোড লিংক: নফস্ By: সজল আহমেদ- ৭০০কেবি ডাউনলোড লিংক)
আমি মঞ্চে খাড়ায়া কইছি পৃথিবীময় আজ মানবতা বিলুপ্ত,
দেশে মানুষ না খায়া মরতাছে,দেশে বস্তির সংখ্যা দিনকে দিন বাইড়া যাচ্ছে,
দেশ আজ গরীবখানা, দেশে মানুষ না খায়া মরে,
শিশু অপুষ্টি,বছর বছর অটিজম জন্মাইতেছে!
আমি হিউম্যানিটির কথা কই,আজ বিলুপ্ত হিউম্যানিটি,
ব্যাংক ব্যালেন্স আমার দশকোটি,
দশ বছর টানা দিতাছি কর ফাঁকি!
মঞ্চের আশেপাশের কোন মানুষ আছিলোনা
অন্যদিকে,
দেশের জনতার রক্ত চুইষা চুইষা খায় টেলিকম কোম্পানি,
ব্রিটিশগো মতন ওরাও গাড়ছে নীল কুঠী-
এয়ারটেল, গ্রামীণ, বাংলালিংক, রবি শত শতকোটি টাকা ভ্যাট দিবেনা!
বিটিআরসি ও তার খোঁজ নিবেনা!
রবী বছরে একবার জনগণের টাকায় পথশিশুগো গেঞ্জি দিবে,
জনগণের পুটকি মাইরা নিজেগো নাম ফুটাইবো।গেঞ্জিভরা রবীর সিল থাকবো আর টিভিতে অ্যাড হবে,রবী আছে গরীব পুলাপানের পাশে!
ওগো চালাকি নিয়া কোন কথা কেউ কইবেনা!
ঐদিকে গরীব ব্যাটারা যদি সামান্য পাদ ও দেয়,
তাইলেও তাগো ফাঁক পাইলে পাছা কাইটা নেয়!