শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭

ঘুম:সজল আহমেদ এর কবিতা

ঘুম

-সজল আহমেদ

কত ঘুম যে জীবনে হারাম করেছি তার হিসেব দেবো কাকে?
ঘুমগুলো মোর হাওয়া হয়ে সব উড়ে গেছে দূর আকাশে,
ঘুম রাজ্যে লাগছে তালা,
আমার ঘুম সব হারাম করে ঘুমিয়ে আছেন
ঘুমরাজা। 
ঘুম গুলো সব চোখে জড় হোক
চোখের পাতা ঘুমে ভারি হোক
জনমের ঘুম ঘুমাইতে চাই
একটু ঘুমাইতে চাই।
শীতের রাইত আইলে পরে হুক্কা হুয়া শিয়ালের ডাক শুনছি তবুও ঘুমাইনি
রাতের শিকারী বাদুর পেঁচা-পেঁচী ঘুমায়ে গিয়েছে তবু আমার চোখে ঘুম আসেনি।

গরমের রাইত আইলে পরে গরমে এপাশ ওপাশ করেছি,
গা-গতর ঘামে ভিজছে ঘুম চোখে আসেনি
ঝিঁঝি করে ঝিঁঝিঁ পোকাদ্বয় একসময় ক্লান্ত হয়ে ঘুমায়ে নিয়াছে আমি কিন্তু ঘুমাইনি।
বর্ষা আমার প্রিয় ঋতু;ভাবতাম একদা তুমুল বর্ষনে ঘুমায়ে যামু
ঘুমায়ে ঘুমায়ে রূপকথার সপ্ন দেখমু
যখন রিমঝিম বৃষ্টির শব্দ চোখে এনেছে ঘুম
হঠাৎ আকাশে ঠাটার আওয়াজ ঘুমাইতে দেয়নি!

তাই,শ্রান্ত আমি ক্লান্ত দেহে একটু ঘুমাইতে চাই,
সারাটা রাইত বিছানার পর, অবিবাহিত রমনী দিগদের ন্যায় এপাশ ওপাশ করে
একটু ঘুমাইতে চাই।
-সজল আহমেদ
কত ঘুম যে জীবনে হারাম করেছি তার হিসেব দেবো কাকে?
ঘুমগুলো মোর হাওয়া হয়ে সব উড়ে গেছে দূর আকাশে,
ঘুম রাজ্যে লাগছে তালা,
আমার ঘুম সব হারাম করে ঘুমিয়ে আছেন
ঘুমরাজা। 
ঘুম গুলো সব চোখে জড় হোক
চোখের পাতা ঘুমে ভারি হোক
জনমের ঘুম ঘুমাইতে চাই
একটু ঘুমাইতে চাই।
শীতের রাইত আইলে পরে হুক্কা হুয়া শিয়ালের ডাক শুনছি তবুও ঘুমাইনি
রাতের শিকারী বাদুর পেঁচা-পেঁচী ঘুমায়ে গিয়েছে তবু আমার চোখে ঘুম আসেনি।

গরমের রাইত আইলে পরে গরমে এপাশ ওপাশ করেছি,
গা-গতর ঘামে ভিজছে ঘুম চোখে আসেনি
ঝিঁঝি করে ঝিঁঝিঁ পোকাদ্বয় একসময় ক্লান্ত হয়ে ঘুমায়ে নিয়াছে আমি কিন্তু ঘুমাইনি।
বর্ষা আমার প্রিয় ঋতু;ভাবতাম একদা তুমুল বর্ষনে ঘুমায়ে যামু
ঘুমায়ে ঘুমায়ে রূপকথার সপ্ন দেখমু
যখন রিমঝিম বৃষ্টির শব্দ চোখে এনেছে ঘুম
হঠাৎ আকাশে ঠাটার আওয়াজ ঘুমাইতে দেয়নি!

তাই,শ্রান্ত আমি ক্লান্ত দেহে একটু ঘুমাইতে চাই,
সারাটা রাইত বিছানার পর, অবিবাহিত রমনী দিগদের ন্যায় এপাশ ওপাশ করে
একটু ঘুমাইতে চাই।

শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৭

বাংলাদেশ কারো বাপের নিলাম না:সজল আহমেদ এর কবিতা

বাংলাদেশ কারো বাপের নিলাম না

-সজল আহমেদ

যদি ভেবে থাক এইটা তোমার বাপের নিলাম;
তবে এইটা বাংলাদেশ না
বাংলাদেশ কারো বাপের নিলাম না।
ক্ষমতার লড়াইয়ে আমরা কুপোকাত হয়ে
ক্ষণিকের জন্য তোমাদের হাতে দিয়েছি;
তোমরা ভেবেছো আমরা হেরে গিয়ে হাল ছেড়েছি
অথচ মনে রাখনি; একাত্তরে একদল তাড়িয়েছি
এবার তোমাদের পালা
বাংলাদেশ কারো বাপের নিলাম না।
হরতাল চাঁদাবাজি টেন্ডারবাজি ভোগদখল দুর্নীতি 
যদি ভাব করে তুমি পার পেয়ে যাবে
মনে রেখো একদিন ফল পেয়ে যাবে
যদি ভাবো করেছি এসব এদেশ বাপের নিলাম,
আসলে আত্মা তোমার পেয়ারী পাকিস্তান
বাংলাদেশ কারো বাপের নিলাম না।
যদি ভেবে থাক মন্ত্রী তুমি;নুন চুরি জায়েয তোমার বাংলাদেশ তোমার বাপের নিলাম
তাহলে বেশ ভুলে ডুবে আছো,
নুন চোর-চাউল চোর কম্বল চোররা পেয়ারে পাকিস্তান
বাংলাদেশ কারো বাপের নিলাম না।
কালচারে কালিলেপন করে ভাবো যদি পার পেয়ে যাবে
ভুল করেছ তবে ধরা একদিন খাবে
ইতিহাসের কালোপাতা ধরবে কষে
চপেটাঘাত করবে প্রজন্ম তোমাদের মুখে
ইতিহাস কাউকে ক্ষমা তো করেনা
বাংলাদেশ কারো বাপের নিলাম না।

একটি স্ক্যান্ডালের কান্না:সজল আহমেদ এর কবিতা


একটি স্ক্যান্ডালের কান্না

-সজল আহমেদ

সেক্স তোমাকে বিশ্বাস করে
বন্ধুর বিছানায় নিজেকে এলিয়ে দিয়ে
 তার ত্যাজ্য কে দেহে গ্রহণ করলাম
টেবিলের ফাঁকে পাতা ছিলো প্রতিবিম্বধারক
আমি লক্ষ্য করিনি ঐ বেঈমানকে
একটি রাতের পত্নি হয়ে
যাবতীয় সুখ দেহের কারিডোরে ঢেলে দিয়েছিলাম।
শিহরিত তুমি বলেছিলে এসব গোপনীয়
সব গোপন থাকবে; কাকপক্ষীও জানবেনা
আমি বিশ্বাস করে নিজেকে সপেছি
ডুবেছি তোমার চাহিদায় ;হেতু আমি শিহরিত
তুমি ডেস্কের পাশে লুকিয়ে রেখেছো বাক্স ভরা বেঈমান
আমি দেখিনি বা ভাবিনি ওটা কি।
তোমাকে তৃপ্ত করে যখন আমি ক্লান্ত
তখন নীতিকথা গুলা বেশ মনে পরে;
মামা কোন একদিন কথার ফাঁকে বলেছিলে;ভাদ্দরমাসে কুত্তা দেইখা শিক্ষা নিয়োনা
ভাদ্দর মাসে কুত্তাগুলা কি করে?
যৌনসংগম করে;যা একটা মানুষের দৈনন্দিন রুটিরুজির লাহান।
তবে কুত্তা করে ব্রাত্যদের মত আর আমরা ঘরে বসে।
আমার এখন নিজেকে ব্রাত্যদের মতন মনে হয়,
যখন নিজের স্ক্যান্ডাল প্রতিবিম্বে দেখি,
ভাঙ্গাভাঙ্গা স্বরে,অামার অর্গাজম দর্শকদের শিশ্নে জল আনে।

বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭

পীরপতন:কিশোরদের মজার ছোট গল্প


পীরপতন

-সজল আহমেদ
ছবিঃবিগস্টোক


এক গ্রামে এক ভন্ড লোক আখড়া বানালো।আখড়া বানিয়ে ওনার নাম দিলেন ত্যানাপীর।আখড়া বানিয়ে উনি বেশ ভক্ত ও জুটিয়ে ফেল্লেন।দিনকে দিন ওনার বেশ ভক্ত গজিয়ে উঠতে লাগলো, সপ্তাহ পপর পর আসর ও বসে আর হাদিয়াও পেতে থাকলো।উনি আবার ল্যাংটা থাকতেন।তো এ নিয়ে ঐ গ্রামের ধর্মীয় পন্ডিতগণ ওনার বিরোধিতা করতে লাগলো।তারা সবাইকে সচেতন করলো এই বলে যে,ধর্মে ল্যাংটা থাকার কোন আইন নেই।তারা একসময় প্রমাণ করে ফেল্ল যে ঐ পীর সাহেব একটা বিশাল ভন্ড এবং কুৎসিত মনের লোক,ল্যাংটা থাকা ধর্মে নিষিদ্ধ। কিন্তু কাজের কাজ কিছুই হলোনা ঐ ভন্ড ল্যাংটা বাবা তার ভন্ডামি চালিয়েই যেতে থাকলো।উপায় আপায় না পেয়ে ঐ আলেমগণ সবাই ভন্ড পীর কে শায়েস্তা করতে গেলো।এই কথা আবার ভন্ডপীর কেমন করে যেন শুনে ফেল্ল।ঐ ব্যাটা আবার ছিলো খুব ধূর্ত।উনি ওনার কিছু চ্যালাকে ডেকে বুদ্ধি করলো।
ওলামারা অাখড়ার বাইরে দাঁড়িয়ে ডাকলো,ঐ ভন্ডপীর আগে ভাগে চ্যালা পাঠিয়ে দিয়ে তার শিখানো কথা বলতে বল্ল।ওনার চ্যালারা এসে জোরসে ডাক দিয়ে বল্ল,বাবা আসছেন।আপনাদের মাঝে যারা অসৎ,কাফের,ফাসেক,মিথ্যাবাদী, শয়তান,ছিনতাইকারী,নেশাখোর,সুদখোর,ঘুষখোর,জেনাকারি একমাত্র তারাই বাবার পরনে কোন কাপড় দেখতে পাবেন না।আর যারা সৎ তারা সবাই বাবার পরনে কাপড় দেখতে পাবেন।ঘোষনা দেয়া মাত্রই ল্যাংটাপীর নামলো পরনে কোন কাপড় ছাড়াই।এবার চ্যালারা জিজ্ঞেস করলো,আপনারা কে কে কাপড় দেখতে পাচ্ছেন তারা হাত তুলুন।দেখা গেলো সেই আলেমরা সহ সবাই হাত তুল্ল।চ্যালারা আবার বল্ল,কাপড় ছাড়া কারা দেখছেন?
কেউই হাত তুল্লোনা।এবার ভন্ডপীর অপরিষ্কার দাঁতগুলো বের করে বল্ল,তাহলে তো প্রমাণই হলো আমি ভন্ড না!
সেদিনকার মত ব্যর্থ হয়ে আলেমরা সবাই চলে আসলো,কাজে সফল না হয়ে তারা যারপরনাই লজ্জিত এবং পীরের ওপর ক্ষিপ্ত হলো।তারা সবাই প্রতিজ্ঞা করলো এইবার এই ভন্ডকে তাড়াবেই!তারা এর পরের দিন ঐ তারা ঐ পীর সাহেবের আখড়ায় গেলো,তাদের সাঞে নিয়ে গেলো একটা ৪ বছরের শিশুকে।পীরের আখড়ায় গিয়ে তারা আবার ত্যানাপীরকে ডাকলো।ত্যানাপীর পূণরায় তার চ্যালাদের পাঠিয়ে আগের মত বক্তব্য দেওয়ালো।এরপর ত্যানাপীর নামলো।ত্যানাপীর বুঝতে পারেনি আসলে তার সাথে কি ঘটতে যাচ্ছে,উনি এসে বেশ ভাব নিয়ে দাঁড়ালো।ওনার ভক্তরা এবার আগের মত বল্ল,আপনারা কে কে কাপড় দেখতে পাচ্ছেন তারা হাত তুলুন।দেখা গেলো সেই আলেমরা সহ সবাই হাত তুল্ল।চ্যালারা আবার বল্ল,কাপড় ছাড়া কারা দেখছেন?
কেউই হাত তুল্লোনা।এবার ওলামারা সুযোগ বুঝেই ৪ বছরের শিশুটাকে আড়াল থেকে বের করলেন এবং সবার উদ্দেশ্যে বল্লেন,
"আপনারা শুনুন!" উপস্থিত সবাই চুপ মেরে গেলো।
"আজই প্রমাণ হয়ে যাবে এই ত্যানাপীর ভন্ড নাকি ওলী" সবাই বেশ আগ্রহ নিয়ে ওলামাদের দিকে তাকালো।ওলামাদের মধ্যে একজন বল্ল,
"শিশুরা কি পাপী না নিষ্পাপ?" উপস্থিত সবাই বল্লেন" নিষ্পাপ "।তাহলে ও'ই বলুক পীর সাহেবের পরনে কাপড় আছে কিনা" ওলামারা বাচ্চাটাকে মঞ্চে উঠালেন এবং জিজ্ঞেস করলেন,আচ্ছা বাবু ঐ যে লোকটাকে দেখছো ওনার গায়ে কি কোন কাপড় আছে?
শিশুটা বেশ কিছুক্ষণ দেখে ভয় পেয়ে বল্ল,
"ও মা থিঃথিঃ উনিটো নেংতা থিঃ থিঃ পাগোল পাগোল!"
 এবার ওলামারা বেশ রাগ নিয়ে বল্ল,
"দেখলেন তো এই নিষ্পাপ শিশুটি কি বল্ল? আসলে আমরা সবাই এই শয়তানটাকে ন্যাংটা দেখেছি কিন্তু অসৎ হওয়ার ভে বলিনি!আসলে ও একটা ভন্ড এবং চালবাজ।ওকে সবাই গণধোলাই দিলেই সত্য বের হবে।"
এবার সবাই ক্ষেপে গেলো।সুযোগ বুঝে পীর আর চ্যালারা দিলো দৌড়,কিন্তু এতগুলো লোকে
ছবিসূত্রঃইন্টারনেট
র মধ্য থেকে আর কই যাবেন।দৌড়ে ওনাকে ধরে রামধোলাই দিলো।রামধোলাইর চোটে ব্যাটা ভন্ডপীর অক্কা পেলো।

  • টীকাঃঅতি চালাক এর গলায় দড়ি। 
  • টীকাঃ অসৎ এর সম্পদ দীর্ঘস্থায়ী নয়। 
  • টীকাঃনিশ্চই মিথ্যে বিলুপ্ত হবে,এবং সত্য প্রতিষ্ঠিত হবে,মিথ্যে সে তো বিলুপ্ত হওয়ারই ছিলো।(কোরআন)
(এই গল্পটির কিছু অংশ গ্রাম্য গল্পকারদের কাছ থেকে শোনা বাকিটা আমার স্বরচিত।এই গল্পে ককোন ধর্ম বর্ণ বা কোন জাতীকে উদ্দেশ্য ককরা হয় িন।গল্পের জন্য যদি নিছকই কেউ মনে ব্যাযাথা টপান তাহলে নিজগুণে ক্ষেমিয়া নিবেন
সজল আহমেদ) 

কবিতা:বৃষ্টি

বৃষ্টি

-সজল আহমেদ

মেঘের ঘনঘটা,
নর্তকীর পায়ের ঘুঙুরের তান
মেঘ ঝুমঝুম টিনের চালায় পরেরে
টিনের চালায় টিনের চালায়
বৃষ্টি দ্যাখো নাচেরে।
খামখেয়ালির একটা বিকাল
চা চিগারেট ফুকিরে
বৃষ্টি এলো মেঘের লগে
বড় বড় ঠাডা পরেরে
টিনের চালায় টিনের চালায়
বৃষ্টি দ্যাখো নাচেরে।
বন্ধ কোলাহল ;একটা বিকাল
খোকা কোলে বসে, গল্প শোনেরে
বৃষ্টি দেখো বৃষ্টি কত-
ব্যাঙে ঘ্যাঙরঘ্যাঙ চো**রে
খামখেয়ালির একটা বিকেল
বৃষ্টি দ্যাখো পরেরে।
কাজের কাজ ঠনঠনা ঠন
বৃষ্টি কেমন পরেরে
কাজগুলো সব চুলোয় দিয়ে
বৃষ্টি হোগা মারোরে।
বৃষ্টি বড় অবাক করা
নামছে যে সেই বেইন্নাবেলা
পথঘাট সব ভিজেই এক সার
বৃষ্টি যে আইজ সারাবেলা।
এত বৃষ্টি দরকার নাইকো
বৃষ্টি তুমি চলে যাও
আবার তুমি পরে আইসোরে
রাগ অভিমান ;ধুলায় লুটায়
পরে তুমি আইসোরে।