রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭

অন্যপ্রসঙ্গঃসজল আহমেদ

অন্যপ্রসঙ্গঃ

-সজল আহমেদ

কিছু সত্য জিনিস আমার দেখা আমার মতে এবং আমার দীর্ঘ গবেষণার ফলঃ


  • পৃথিবীতে ক্ষণিকের জন্য সুখকর একমাত্র হস্তমৈথুনই পাওয়া যায় যার জন্য গ্যাটের কড়ি খোয়াইতে হয়না।
  • বাংলাদেশে সাহিত্যের মধ্যে পর্ণ ঢুকানোর জন্য কখনো তসলিমা হুমায়ুন আজাদদের সমালোচনা করা হয়না গুণীদের আসরে। কিন্তু,সামান্য চুমুর ইঙ্গিতের জন্য কাশেম মিয়াদের চৌদ্দগোষ্ঠীর সমালোচনা করা হয়।আর সে যদি হয় কবি তাইলে সবাই মিইলা খিস্তি খেউড় তো আছেই!
  • আহমেদ ছফার ভক্তবৃন্দ জোড় কইরা হুমায়ুন আজাদের লগে ছফার সম্পর্ক গভীর করতে চায়,অথচ আজাদ ভক্তরা চায়না।আহমেদ ছফা পরবর্তীকালে সব চাইয়া হুমায়ুন আহমেদ ও আজাদরে চউক্ষের শূল ভাবতো।হুমায়ুন আজাদ বড্ড অহংকারী আর কথাবার্তায় পিছলা পদের আছিলো।পেটে কোন কথা হজম তো হইতোইনা উপরন্তু সবাইরে (বন্ধুধুবান্ধব) অপমান করনে ওস্তাদ আছিলেন।সবার কথা লিকড করনে তার জুড়ি মেলা ভার।
  • আহমেদ ছফার ৫০% পাঠকই হুমায়ুন আহমেদরে তেমন একটা লেখক ভাবেন না।
  • অভিজিৎ মইরা যাওয়ার পর তাকে বিজ্ঞানী প্রচারে তার ভক্তরা প্রকাশ্যে প্রচারণা চালাইছে অথচ তার কোন গবেষণার এখনো কোন খোঁজ পাওন যায়নি।অভিজিৎ মূলত একজন ছ্যাচড়া লেখা চোর আছিলো,ইংরেজী ব্লগ গুলা অনুবাদ করে জোড়াতালি দিয়া নিজের বইলা চালাইছে।
  • পৃথিবীতে খালি আমি না "বিখ্যাত লেখকরাও "অশ্লীল বাক্যর আশ্রয় নিয়েছেন"।আর তারা নিজের নাম জাহিরেই লেখালেখি করছেন।
  • হুমায়ুন আহমেদ এর ইগো প্রবলেম আছিলো সব লেখকগো থিকা বেশি।
  • আজকে বাঙ্গালীর লগে মুসলমানদের ফুটবল খেলা -শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর দেশ ভাগ হইলো,জাতী ভাগ হইলো কিন্তু আমরা কোনদিন লেখিনাই বাংলাদেশী মুসলমানদের লগে হিন্দুগো ক্রিকেট খেলা।আর এই জায়গা থেইকাই আমরা বড় মনের।
  • পাকিস্তানের প্রতি অনলাইনে যারা ছ্যাঃ ছ্যাঃ কইরা মরে আদতে তারা পাকিস্তান বিরোধী না,নেহাৎ সুযোগের লাইগা করে(প্রশ্নঃ শহীদ আফ্রিদির পেজে বাংলাদেশীগো এত লাইক কেন?)।তয় জনসাধারণ যদি ঘৃণা প্রকাশ করে তাইলে ভাবতে হবে এইটা সামান্য সত্য হইতে পারে কারণ এইখানে তার কোন স্বার্থ নাই(যেমন আমি)।তয় সে যদি হিন্দু হয় তাইলে তার ঘৃণা প্রকাশ সহীহ্ হয়। কারণ মূলত ২ টা।১.পাকিস্তান ভারতরে সব সময় দৌড়ানি দেয়। ২.তারা মুসলমান।
  • বাংলাদেশীরা পকিস্তানের থিকা বর্তমানে ভারতরে বেশি অপছন্দ করে।কারণ? (কারণটা আমি ভালো জানিনা,জানলেও কমুনা।আপনি নিজেরে প্রশ্ন করেন)
  • বাঙ্গালী হইলে পাকিস্তানের মানুষ আর মুসলমান হইলে ভারতরে ঘৃণা করতে হইবো এইটা আমি মানিনা।তারেক ফাতাহ একজন পাকিস্তানি এবং ভারত এক সময়কার মুসলমান ঘাটি।
  • সাহিত্যের সমাজে কথা কইতে গেলে রবীন্দ্রনাথ ও শরৎ বাবুরে সেলাম ঠুকতে হইবো এইটা আমি মানিনা।বাংলাদেশীগো শিক্ষাদীক্ষার গোয়া মারার পিছনে রবী ঠাকুরের হাত আছিলো(দ্রষ্টব্য ঃ ইতিহাসের ইতিহাস)।আর শরৎবাবু কখনো মুসলমানগো বাঙ্গালী ভাবেনাই।
  • আমরা মূলত খালি বাঙ্গালী না!আমরা বাংলাদেশী ও।
  • বাংলা ভাষার হকদার মূলত আমরা বাংলাদেশীরা, আমাগো দেশের নাম বাংলাদেশ।বাকি যারা বাংলা কয় তাগো দেশের নামের আগে বাংলা উল্লেখ নাই। তাই বাংলাদেশী বুদ্ধিজীবিগো সাহিত্য এবং ব্যাকরণ রাইখা বাকি সব বাতিল করা উচিৎ।যেমন রবী ঠাকুরের ভাষা নিয়া পন্ডিতি।
  • রবী ঠাকুরের চেয়ে কাজী নজরুল আমার কাছে হাজারগুণ শ্রদ্ধেও কারণ মরবার আগেই সে বাংলাদেশের নাগরিক হইছে। আর রবী ঠাকুরের চেয়ে একজন পাতি কবিরেও আমি সম্মানের চোখে দেখি।
  • রবী ঠাকুরই একমাত্র লোক যিনি বাঙ্গালী বালকরে ব্রিটিশগো হাঁস চোর বানাইছে।
  • বেশিরভাগ মানুষই তার গার্লফ্রেন্ডের কাছে বন্ধুর স্ট্যাটাস পাংচার করে যাতে করে গার্লফ্রেন্ড ঐ বন্ধুর প্রতি আকৃষ্ট না হয়।
  • সবাই জামাতি বামাতি বইলা চেচাইয়া মরলেও এ যুগে একমাত্রর কবিই হইলো আল-মাহমুদ।

শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭

বন্ধুর কষ্ট!

 বন্ধুর কষ্ট

~সজল আহমেদ~

নিজ চোখে যখন বন্ধুটাকে সর্বশান্ত হয়ে যেতে দেখি,
চটপটে ওর স্বভাবকে গড়িয়ে যেতে দেখি
দেহ গহ্বর থেকে পতিতা পল্লির কোটড়ে,
ফিরে যাচ্ছে গুহা যুগে-

বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭

পরিচয়ে একজন চেতনাবাজ

-সজল আহমেদ

রাস্তায় রাস্তায় আর হাটেঘাটে হ্যান্ডবিল ছাপিয়ে জানিয়ে দাও
সজল নামের একটা পাগল চোদা পোলা আছে
যে আমাদের চৌদ্দগুষ্টির নামে কবিতা লিখে লিখে অভিযোগ আনে
আমরা নাকি ধ্বজভঙ্গ।
সে কোন কবি না,বিশ্ববিদ্যালয়ের প্রফেসর না,
 বুদ্ধিজীবী বা ভাঁড় না-না তার কোন বই বেরিয়েছে;মোদ্দকথা গর্ব করার মত দন্ড ছাড়া তার কিছু নেই।
তবুও তার কবিতার কোপ গায়ে বড্ড তেল তেলে লাগে;
প্রফেসর সম্পাদক, প্রকাশক কবিসহ সহ সাড়ে চৌদ্দ জনের বিপক্ষে তার অভিযোগ,আমরা নাকি ধ্বজভঙ্গ
বীর্যেসৌর্জে নাকি পঁচন ধরেছে আমাদের।
মহিলা কবিদের কবিতা ছেপে ছেপে আমাদের নাকি মৈথুনে সব শেষ হয়ে গেছে।
সে নাকি সংবাদ সম্মেলন করে জানিয়ে দেবে,কাব্যের মঞ্চে দেখো সুযোগবাদীদের মারামারি
কবিদের মধ্যে দ্যাখো কত ধুরন্ধরি।
ঐ ছেলেটা হাত দিয়ে প্রফেসরকে দেখিয়ে বলে,
 দেখো দেখো ঐ সার একটা ছাগল আছিলো।
পত্রিকার সাংবাদিকদের, সম্পাদকদের চিমটি কেটে বলে,
রংবেরঙয়ের সাংবাদিক আছে আমাদের ঝুলিতে
হলুদ, লাল, বাদামী আরো কত রং জানো কি?
এমন পাঁজি পিচকে হতচ্ছাড়ার বিচার না হয়ে কই যাবে?
১০ কুটি টাকার মানহানি মামলা করে দাও
হ্যান্ডবিলের সাথে রাস্তার মোড়ে চায়ের দোকানে দোকানে পোস্টার মেরে দাও;
শিরোনাম করে দাও লাল কালি দিয়ে
সজল একজন রাজাকারের নাতী
অতএব তাঁর ফাঁসি চাই।

সজল আহমেদ এর ছড়াঃ কলাগাছ

কলাগাছ

-সজল আহমেদ


কলাগাছ ঐ পারে ঠায় দাঁড়িয়ে
কলা কাঁদি কেটে নিয়ে ফেল উপড়ে
বারবার এক গাছ কলা নাহি দেয়
একবার কলা দিয়ে- বুড়িয়ে সে যায়।
এক কাঁদি কলা পেতে কত মেহনত
কলা কাঁদি পেয়ে গেলে ;মনিব যায় নিয়ে স্বহস্তে খড়গ।
কলা পেয়ে গেলে গাছের মূল্য কি?
এই বলে কলাগাছের শিরে মারে ছুড়ি।
স্বহাস্যে কলাগাছ বলে,ও মানুষ্য জাতী
নিজবক্ষের ফল খাইয়ে আজ এই পরিণতি?
শুনে রাখ,শুনে রাখ তুই তবে
যতই কাটিস উপরিভাগ- নিম্নভাগে স্বজাতী জন্মাবে।

সজল আহমেদ এর ছড়াঃ বাটে পরেছেন লস্কর সাহেব

বাটে পরেছেন লস্কর সাহেব

-সজল আহমেদ

লস্কর সাহেব;ছাতি খানা বগলে জোড়া পায়ে হাটে
ভাবখানা এমন;পৃথিবীকে যেতে চান পাশ কাটিয়ে,
পকেটে পানের কৌটা ঘনঘন বার করে
পাতার বিড়ি ধরিয়ে জোড়েসোড়ে টান মারে।

চায়ের দোকানে গিয়ে ওমা সেকি কারবার
এক কাপ চা নিয়ে ফু মারে বারবার!
সব মিলিয়ে ২০ টাকা বিল করে,
নতুন পাঞ্জাবীর পকেটে বারে বারে হাত ভরে।
খাওয়া দাওয়া শেষে বলে ওহে দোকানি বৎস
পকেটে খুচরো নেই আছে বাপু কড়কড়া পাঁচশ।
কাল দিয়ে দেবো ক্ষণ টুকে রাখো না,
এই বলে গেলো চলে আর এলোনা।
একদিন দুই দিন সপ্তাহর পর মাস পেরিয়ে যায়,
কই গেলেন লস্কর সাহেব খুুঁজে কেহ নাহি পায়।
উধাও লস্কর সাহেব মেরে টাকা কুড়ি
দোকানি রেগেছে বেশ, পেলে ফাঁসিয়ে দেবে ভুঁড়ি।
একদিন ভোরবেলা পাওয়া গেলো তাঁকে
বগলে ছাতা নিয়ে মাথা উঁচিয়ে হাটে,
দোকানি বেচারা ছিলো এমনই সুযোগে
সুযোগে সৎ ব্যবহার;লস্কর পরিলেন বাটে।

বগল থেকে ছাতা খান মেরে হ্যাচকা টান
দোকানির সাফ কথা ;ছাতা নিতে হলে বাপু পুরানা পাওনা মিটান।
লস্কর ওঠেন খ্যাকিয়ে,কত টাকা পাও ব্যাটা ওহে কিপ্টে দোকানি?
সামান্য টাকার দায়ে হাতিয়েছ মোর দামী ছাতা খানি।
আজ্ঞে কুড়ি টাকা তাড়াতাড়ি দেন,
কুড়ি টাকা দিয়ে বাপু ছাতা নিয়ে যান;
লস্কর পকেটেতে হাত ঢুকিয়ে
কুড়ি টাকা বের করে দিলো দোকানির মুখে ছুড়ে।
যাবার সময় সিংহ গর্জন,ওহে ব্যাটা দোকানি,
হিম্মত থাকে যদি যাস ও পারায় তোকে দেখে নেবো আমি!