শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭

বই মেলায় যাবানা প্রিয় বই মেলায় হুজুর:সজল আহমেদ এর কবিতা

বই মেলায় যাবানা প্রিয় বই মেলায় হুজুর

~সজল আহমেদ~

মাদ্রাসা ছাত্ররা কেন প্রগতিশীল নয়
প্রতিটা দিক থেকে পিছে পরে রয়
সেলিনা অজয়দের মুখরোচক বিবৃতি
জঙ্গী প্রহসনে প্রিয় প্রথম আলোর তুবড়ি
অকবি কবিতা লিখে প্রতিবাদ করে
জঙ্গী জন্ম হয় শফী হুজুরের ঘরে।
 মাদ্রাসায় বিজ্ঞান নেই;বাংলা সাহিত্যে রবী ঠাকুর নেই
সুকুমার নেই, আজাদ তসলিমা নেই
তাহলে পড়ছেটা কি?
দুখান আরবী কেতাব, ৩খান ফার্সী কেতাব যত জেহাদী বই আর লাগে কি?
ওরা আকাশের ফাঁদে ফাঁদেও যৌনতা ছড়াতে পারেনা
ওদের সীমিত জ্ঞানে
নতুন গজানো ভাঁড়দের মত অসৎ বুদ্ধিও
পারেনা রচনা করতে মিথ্যে যত অতীত বৃত্তান্ত
নেই নেই ওরকম কুফা এলেম ওদের নেই।
স্বাধীন এদেশে নানাবিধ সংবিধান রচনা করা যায় বটে
৩৬, ৩৭ এবং ৩৯ নং সংবিধান প্রয়োগ তো চুলোয় যাবে -
বই মেলায় যাবানা প্রিয় বই মেলায় হুজুর
দাঁড়ি আর পাঞ্জাবী তে যাবানা প্রিয় বইমেলায়;
কাউন্টার টেররিজমের বাবাদের কাছে বলে;৪৮ ঘন্টা খাইয়ে দেবো লাল দালানের ভাত
বাংলাদেশ পুলিশ রেস'ইজম দোচেনা।
১২-০২-২০১৭

ভিক্কি ও তার বাবা -আইডিয়া সজল আহমেদ:রম্যরচনা

ভিক্কি ও তার  বাবা

 আইডিয়াঃ সজল আহমেদ


গলাতক মদ খেয়ে ভিক্কি দরজা বন্ধ করে বাসার ছাদে গিয়ে বসে আছে।বাসার কাজের লোক গিয়ে এত ডাকাডাকি করছে সে-কি গালাগাল!তারপর আর সাড়া নেই।কাজের লোক বল্লেন দারোয়ানকে, দারোয়ান বল্লেন বল্লেন কাজের মেয়েকে,কাজের মেয়ে বল্ল বাড়ির বাড়ির বড় ছেলের বউকে,বড় ছেলের বউ বল্ল বড় ছেলেকে,বড় ছেলে বল্ল মাকে,মা বল্লো ছোট মেয়েকে,ছোট মেয়ে বল্ল বাবাকে। বাবা হাতে বড় একটা ঝাড়ু নিয়ে ছুটলেন ছোট ছেলেকে ছাদ থেকে নামাতে সোজা তিনতলায়,
"টুংটং"(কলিংবেল)
"কেরে?"
"আমি। দরজা খোল"
"আমি কেডা?"
"আমিরে আমি"
"আমিডা কেডা?"
"আরে আমি" দাঁতে দাঁত চেপে।
"আমি কোন হালায়? হালা নাম ক মাইন্দার"
"ফুডার পো আগে দরজা খুইল্লা দেখ আমি কেডা" দাঁতের কড়কড় শব্দ।
"তুমি কি জর্জ না ব্যারিস্টার না মাইন্দার? আগে ক তুই কেডা নইস্যা?"
"তুই দর্জা খুলবি কি-না?"
"খুলমুনা পারলে হালাইস হালা মোকসেদ!"
"আরে মাইন্দারের ফো আমি মোকসেদ না আবুল হোসেন তোর বাপ!" 
"কেডা? আবার কনদিহি!"
"তোর বাপ!"
"গড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়" দরজা খুলে দিলো!পরক্ষণে,
শপাং শপাং শপাং(ঝাড়ুর বারি) "আর মাল খাবি? শপাং!শপাং! আর বাপরে গালাগাল দিবি?শপাং!শপাং!শপাং!শপাং
(মুড়া পিছার বারি খেয়ে বিক্কি বেহুশ!)

শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৭

সজল আহমেদ এর ছড়া :কলাগাছ

কলাগাছ

-সজল আহমেদ

কলাগাছ ঐ পারে ঠায় দাঁড়িয়ে
কলা কাঁদি কেটে নিয়ে ফেল উপড়ে
বারবার এক গাছ কলা নাহি দেয়
একবার কলা দিয়ে- বুড়িয়ে সে যায়।
এক কাঁদি কলা পেতে কত মেহনত
কলা কাঁদি পেয়ে গেলে ;মনিব যায় নিয়ে স্বহস্তে খড়গ।
কলা পেয়ে গেলে গাছের মূল্য কি?
এই বলে কলাগাছের শিরে মারে ছুড়ি।
স্বহাস্যে কলাগাছ বলে,ও মানুষ্য জাতী
নিজবক্ষের ফল খাইয়ে আজ এই পরিণতি?
শুনে রাখ,শুনে রাখ তুই তবে
যতই কাটিস উপরিভাগ- নিম্নভাগে স্বজাতী জন্মাবে।

সজল আহমেদ এর কবিতাঃপরিকল্পনা

পরিকল্পনা

-সজল আহমেদ

বুদ হয়ে আছো কোন নেশার ঝলকে
আমি জানি না।
এই দুনিয়া আজ ভাগ করে নেবো দুজনায়
এক প্রান্তে নিহারিকাদের সাজাবে তুমি
অন্য প্রান্তে তারাদের চাষ করবো আমি
চাঁদের মাটিতে করব হলুদ সরষে ফুলের চাষ
সূর্যের বুকে ফোটাব শিউলি,সেফালি,বকুল আর তাজা লাল গোলাপ।
বুদ হয়ে আছো কোন নেশার জগতে
আমি বুঝিনা
শনি-রবি দুটো গ্রহে যুদ্ধ লাগিয়ে দেবো
শনির বলয় হবে ছেদিত
পরমাণু মেরে উড়িয়ে দেবো নেপচুন প্লুটো
বুধে চড়াব গরু গাধা ইউরেনাসে হাতিশালা
মঙ্গলের মাটিতে করব তামাকের চাষ
বাকি যদি থাকে কোন গ্রহ
তাতে সাদা প্যালেস গড়ে হবে দুজনার সুখ বাস।
১০/০২/২০১৭

বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৭

কবিতা: বন্ধু প্রয়াত রায়হান

প্রিয় রায়হান,
আকাশের ঠিকানায় আজ
চিঠি লিখে দিলাম;কান্নাগুলো মেঘে ভাসিয়ে আমাদের কথোপকথনের মেইল পাঠালাম বজ্রধ্বনীতে
বন্ধু রিপ্লাই দিবি কিন্তু!
একদিন বলেছিলি;বন্ধু চলে আসিস আমার বাড়ি আড্ডা হবে চায়ের কাপে;
তোর বাড়ি তো মেঘের ওপারে যাবো কি করে?
ইনিয়ে বিনিয়ে পাশের গায়ের অমুক মেয়েকে টেনে আনা আর সুরুৎ করে শিউলি ফুফুর এক কাপ আদা চা সাবাড় করে দেয়াকে মনে করে;
তোর ঠিকানায় এক কাপ চা পার্সেল করে দিতে চাই বল খুশি মনে গল্পটা জমবে কি?
চায়ের দাম আমিই দেবো সিগারেট তোর টাকার,তবুও গল্পটা আজ জমাতে চাই;
জানি গল্প শেষে মুভি চাইবি তাই নতুন কালেকশন নিয়ে এসেছি।
কাকিমার পা ছুুঁয়ে সালাম করে সেই যে একবেলার চাকুরী করে এলি আর গেলিনা
মা পরের চাকুরী করা মোর সহ্য হয়না বলে গেলি পাশ কাটিয়ে;
চায়ের কাপ হাতে বল্লি এসব কথা সহাস্যে
তোর সেই পুরোনো হাসি;ওসব ভুলে যাবে কার সাধ্যি?
আবার ফোন করে মুভি আছে কিনা জিজ্ঞেস কর,
চা খাওয়াবো কিনা জানতে ফোনেই বাতচিত কর
আমি খুশি হব,তোকে মনে করে।
তোর গোশত গুলো হাড়গোড় গুলো ব্যাকটেরিয়া গায়েব করেছে জানি
স্মৃতি কেটে ফেলার কে আছে?
স্মৃতি তো পারবেনা কেউ কাটতে এটুকুই মনের বল।
তোর কথা আর মনে করতে চাইনা।
ওগুলো এখন পুরোনো স্মৃতি
ওতে শান দেই আর ভাবি -
বন্ধু তুই কবে ফিরবি?
কবে তোর ছুটি?
০৬/০২/২০১৭ (সজল আহমেদ)